HomeTaxUber ও Lyft ড্রাইভারদের জন্য ট্যাক্স রিটার্ন!

Uber ও Lyft ড্রাইভারদের জন্য ট্যাক্স রিটার্ন!

আপনি যদি Uber বা Lyft–এ ড্রাইভার হিসেবে কাজ করেন, তাহলে IRS আপনাকে একজন self-employed independent contractor হিসেবে গণ্য করে। এর মানে হলো আপনার আয় থেকে অনেক ব্যবসায়িক খরচ deduction হিসেবে দাবী করা যায়—যাতে আপনার taxable income কমে এবং ট্যাক্স দায়ও কমে।

এই পোস্টে আমি সম্পূর্ণভাবে ব্যাখ্যা করেছি—Standard Mileage Method নিলে কোন খরচ deductible হয় এবং কোন খরচ আলাদা করে নেওয়া যায়।

গাড়ি সম্পর্কিত খরচ ও Standard Mileage Method:

IRS আপনাকে গাড়ির খরচের জন্য দুটি পদ্ধতি দেয়—Standard Mileage Method এবং Actual Expense Method। এই পোস্টে Standard Mileage নিয়ে স্পষ্টভাবে ব্যাখ্যা করা হলো।

Standard Mileage Method নিলে আপনি গাড়ি ব্যবহারের খরচ হিসেবে IRS-এর নির্ধারিত পরিমাপ অনুযায়ী deduction নেন। এই পরিমাপের ভিতরে নিম্নোক্ত সব খরচ ধরা হয়ে থাকে:

• গ্যাস বা বিদ্যুৎ খরচ

• গাড়ির মেরামত ও সেবার খরচ

• টায়ার ও অন্যান্য যান্ত্রিক খরচ

• গাড়ির depreciation

• গাড়ির ইনস্যুরেন্স খরচ

এই কারণেই আপনি যখন Standard Mileage Method নেন, তখন উপরের খরচগুলো আলাদা করে আর deduction হিসেবে নিতে পারবেন না।

Standard Mileage নিলেও যেসব খরচ আপনি আলাদা করে নেওয়া যাবে:

Standard Mileage শুধুমাত্র গাড়ি চালানোর খরচ কভার করে। গাড়ির বাইরে থাকা যেসব খরচ সরাসরি Uber বা Lyft ব্যবসার প্রয়োজন, সেগুলো আপনি Standard Mileage Method নিলেও আলাদা করে deductible করতে পারেন:

ফোন ও ইন্টারনেট খরচ

Uber ও Lyft অ্যাপ চালানোর জন্য ফোন ও ইন্টারনেট লাগে। আপনার ফোন ও ডাটা প্ল্যানের যে অংশটি ব্যবসার কাজে ব্যবহৃত হয়েছে, সেই অংশ deduction হিসেবে নেওয়া যায়।

পার্কিং ফি ও টোল

যাত্রী পিক-আপ বা ড্রপ-অফের সময় যে পার্কিং ফি বা টোল দিতে হয়, এগুলো Standard Mileage-এর বাইরে separate deduction।

Uber / Lyft কর্তন করা সার্ভিস ফি ও কমিশন

Uber বা Lyft আপনার আয়ের একটি অংশ সার্ভিস ফি, প্ল্যাটফর্ম ফি বা কমিশন হিসেবে কেটে নেয়। এই ফি-গুলো আপনি deduction হিসেবে নিতে পারেন।

গাড়ি পরিষ্কার ও যাত্রী-সংক্রান্ত খরচ

গাড়ি ওয়াশ, ইন্টেরিয়র ক্লিনিং, যাত্রীদের জন্য পানি বা প্রয়োজনীয় ছোটখাটো জিনিস—এসব deduction হিসেবে নেওয়া যায়, যেখানে গাড়ি-সংক্রান্ত সরাসরি খরচ ব্যতীত পরিষ্কার-সাফ-সংক্রান্ত ব্যবসায়িক খরচ ধরা হয়।

ড্রাইভিং-সংক্রান্ত সরঞ্জাম

ফোন হোল্ডার, চার্জার, পাওয়ার ব্যাংক, নেভিগেশন ডিভাইস, ফার্স্ট এইড কিট—যেগুলো সরাসরি আপনার ride-share কাজে ব্যবহৃত হয়, সেগুলো deduction হিসেবে নেওয়া যায়।

লাইসেন্স, রেজিস্ট্রেশন ও বাধ্যতামূলক ফি

কাজের জন্য প্রয়োজনীয় গাড়ি রেজিস্ট্রেশন, রাইড-শেয়ার পারমিট বা লাইসেন্স ফি deductible হতে পারে।

ট্যাক্স প্রস্তুতি ও হিসাব-রক্ষণ খরচ

ট্যাক্স ফাইল করার জন্য যে tax preparer, CPA বা ট্যাক্স সফটওয়্যার ব্যয় করেছেন, সেই খরচও deduction হিসেবে নেওয়া যায়।

সহজভাবে মনে রাখার নিয়ম

Standard Mileage = শুধু গাড়ি চালানোর খরচ

আরও deduction = গাড়ির বাইরে থাকা ব্যবসায়িক খরচ

এটি মনে রাখলে আপনি deduction বুঝতে সহজ বোধ করবেন।

গুরুত্বপূর্ণ তথ্য:

• Standard Mileage ব্যবহার করার জন্য আপনার মাইলেজ log সঠিকভাবে রাখা বাধ্যতামূলক।

• গাড়ি-সংক্রান্ত খরচ দাবীর জন্য যথাযথ রসিদ ও supporting document রাখা IRS-audit-safe practice।

• একই সময়ে Standard Mileage ও Actual Expense Method একসাথে ব্যবহার করা যাবে না।

Jahed Ahmed

Founder & Tax Preparer, HEXA’S TAX

Phone: 3139854533

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments