২০২৫ Tax Year বলতে ১ জানুয়ারি ২০২৫ থেকে ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত আপনার আয় ও ব্যয়ের হিসাব বোঝায়। এই সময়ের ট্যাক্স রিটার্ন সাধারণত ২০২৬ সালের ট্যাক্স সিজনে ফাইল করা হয়।
২০২৫ সালের সবচেয়ে বড় পরিবর্তন এসেছে One Big Beautiful Bill Act থেকে, যা July 4, 2025 তারিখে আইনে পরিণত হয়েছে এবং Tax Year 2025 থেকেই কার্যকর।
Standard Deduction বেড়েছে:
২০২৫ Tax Year-এ যারা itemize করেন না, তাদের জন্য standard deduction নির্ধারণ করা হয়েছে এভাবে—
Married Filing Jointly হলে 31,500 ডলার।
Single অথবা Married Filing Separately হলে 15,750 ডলার। Head of Household হলে 23,625 ডলার। এছাড়া বয়স 65 বছরের বেশি হলে বা blind হলে additional standard deduction প্রযোজ্য—
Single বা Head of Household হলে 2,000 ডলার।
Married হলে 1,600 ডলার।
Tax Bracket ও ইনফ্লেশন অনুযায়ী সমন্বয়:
২০২৫ Tax Year-এ ট্যাক্স রেট 10 শতাংশ থেকে 37 শতাংশ পর্যন্ত আগের মতোই আছে। তবে ইনফ্লেশন অনুযায়ী income bracket-এর সীমা সমন্বয় করা হয়েছে, যাতে আয় সামান্য বাড়লেও অপ্রয়োজনীয়ভাবে বেশি ট্যাক্স রেটে না পড়ে।
Child Tax Credit (CTC) আপডেট:
২০২৫ Tax Year-এ প্রতি qualifying child-এর জন্য Child Tax Credit সর্বোচ্চ 2,200 ডলার।
এর মধ্যে Additional Child Tax Credit হিসেবে সর্বোচ্চ 1,700 ডলার refundable হতে পারে, যদি সব শর্ত পূরণ হয়।
যোগ্য হতে child-এর বয়স ২০২৫ সালের শেষে 17 বছরের নিচে হতে হবে এবং child-এর employment-eligible Social Security Number থাকতে হবে।
Earned Income Credit (EIC / EITC):
Earned Income Credit হলো low ও moderate income কর্মজীবী মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ refundable tax credit। এই ক্রেডিট ট্যাক্স শূন্য করে দিতে পারে এবং অতিরিক্ত টাকা রিফান্ড হিসেবে পাওয়া যায়।
যাদের qualifying child নেই
Single, Head of Household অথবা Married Filing Separately হলে income limit সর্বোচ্চ 19,104 ডলার।
Married Filing Jointly হলে income limit সর্বোচ্চ 26,214 ডলার।
এই ক্ষেত্রে সর্বোচ্চ EIC পাওয়া যেতে পারে 649 ডলার।
যাদের ১ জন qualifying child আছে
Single বা Head of Household হলে income limit সর্বোচ্চ 49,084 ডলার।
Married Filing Jointly হলে income limit সর্বোচ্চ 56,004 ডলার।
এই ক্ষেত্রে সর্বোচ্চ EIC হতে পারে 4,328 ডলার।
যাদের ২ জন qualifying child আছে
Single বা Head of Household হলে income limit সর্বোচ্চ 55,768 ডলার।
Married Filing Jointly হলে income limit সর্বোচ্চ 62,688 ডলার।
এই ক্ষেত্রে সর্বোচ্চ EIC হতে পারে 7,152 ডলার।
যাদের ৩ জন বা তার বেশি qualifying child আছে
Single বা Head of Household হলে income limit সর্বোচ্চ 59,899 ডলার।
Married Filing Jointly হলে income limit সর্বোচ্চ 66,819 ডলার।
এই ক্ষেত্রে সর্বোচ্চ EIC হতে পারে 8,046 ডলার।
গুরুত্বপূর্ণ বিষয় হলো, EIC ক্লেইম করলে IRS সাধারণত অতিরিক্ত যাচাই করে। Income, dependent বা filing status-এ ভুল হলে রিফান্ড দেরি হতে পারে অথবা ভবিষ্যতে EIC ক্লেইম করার ওপর নিষেধাজ্ঞাও আসতে পারে। এছাড়া investment income 11,600 ডলারের বেশি হলে EIC পাওয়া যাবে না।
No Tax on Tips:
২০২৫ থেকে ২০২৮ সাল পর্যন্ত যারা টিপস পান, তারা বছরে সর্বোচ্চ 25,000 ডলার পর্যন্ত qualified tips ডিডাক্ট করতে পারবেন।
MAGI 150,000 ডলার হলে এবং joint return-এর ক্ষেত্রে 300,000 ডলার হলে ধাপে ধাপে এই সুবিধা কমে যাবে। কোন occupation tipped হিসেবে যোগ্য হবে, তা IRS নির্ধারণ করবে। সাধারণত Married Filing Separately হলে এই সুবিধা প্রযোজ্য হয় না।
No Tax on Overtime:
এখানে পুরো overtime আয় নয়, বরং time and a half-এর অতিরিক্ত premium অংশ ডিডাক্ট করা যাবে।
Single filer হলে সর্বোচ্চ 12,500 ডলার এবং joint filer হলে সর্বোচ্চ 25,000 ডলার পর্যন্ত।
MAGI 150,000 ডলার বা joint হলে 300,000 ডলার ছাড়ালে এই সুবিধা ধাপে ধাপে কমে যাবে।
No Tax on Car Loan Interest:
২০২৫ থেকে ২০২৮ সাল পর্যন্ত ব্যক্তিগত ব্যবহারের জন্য qualified new vehicle loan-এর interest বছরে সর্বোচ্চ 10,000 ডলার পর্যন্ত ডিডাক্ট করা যাবে।
MAGI 100,000 ডলার হলে এবং joint হলে 200,000 ডলার হলে এই সুবিধা কমতে শুরু করবে। সাধারণভাবে গাড়িটি new হতে হবে, যুক্তরাষ্ট্রে final assembly হতে হবে এবং loan 31 ডিসেম্বর 2024-এর পরে নেওয়া হতে হবে। Standard deduction নিলেও এই সুবিধা প্রযোজ্য।
Deduction for Seniors (65+):
২০২৫ থেকে ২০২৮ সাল পর্যন্ত বয়স 65 বছরের বেশি হলে অতিরিক্ত 6,000 ডলার deduction পাওয়া যেতে পারে। দম্পতি উভয়েই যোগ্য হলে মোট 12,000 ডলার।
এটি আগের 65+ additional standard deduction-এর বাইরে আলাদা সুবিধা। MAGI 75,000 ডলার বা joint হলে 150,000 ডলার ছাড়ালে সুবিধা কমে যাবে।
SALT Deduction Cap পরিবর্তন:
যারা Schedule A দিয়ে itemize করেন, তাদের জন্য state ও local tax deduction-এর সীমা 10,000 ডলার থেকে বাড়িয়ে 40,000 ডলার করা হয়েছে।
Married Filing Separately হলে সীমা 20,000 ডলার।
MAGI 500,000 ডলার (MFS হলে 250,000) ছাড়ালে এই সুবিধা ধাপে ধাপে কমতে শুরু করবে। এই নিয়ম ২০২৯ সাল পর্যন্ত কার্যকর থাকবে।
1099-K রিপোর্টিং থ্রেশহোল্ড:
Payment app বা online marketplace থেকে goods বা services-এর পেমেন্টের ক্ষেত্রে আবার আগের নিয়মে ফিরে যাওয়া হয়েছে। বছরে 20,000 ডলার এবং 200 transactions হলে 1099-K ইস্যু হবে। তবে ফর্ম না পেলেও taxable income হলে তা অবশ্যই রিপোর্ট করতে হবে।
Clean Vehicle Credit সংক্রান্ত পরিবর্তন:
One Big Beautiful Bill অনুযায়ী অনেক clean vehicle credit 30 সেপ্টেম্বর 2025-এর পরে acquired হলে আর প্রযোজ্য থাকবে না।
তবে যদি 30 সেপ্টেম্বর 2025-এর মধ্যে binding written contract ও প্রয়োজনীয় payment সম্পন্ন থাকে, তাহলে পরবর্তীতে গাড়ি ডেলিভারি নিলেও কিছু ক্ষেত্রে credit প্রযোজ্য হতে পারে।
Jahed Ahmed
Founder, HEXA’S TAX
Phone: 3139854533


