HomeHealthcareHealth Savings Account (HSA) — কী এবং কীভাবে কাজ করে?

Health Savings Account (HSA) — কী এবং কীভাবে কাজ করে?

HSA হলো একটি বিশেষ সেভিংস অ্যাকাউন্ট, যেখানে আপনি চিকিৎসা সংক্রান্ত খরচের জন্য টাকা জমা রাখতে পারেন। এই অ্যাকাউন্টের সবচেয়ে বড় সুবিধা হলো—এতে জমা দেওয়া টাকা ট্যাক্স ফ্রি, এবং সেই টাকা যদি চিকিৎসার জন্য ব্যবহার করা হয়, তাহলে সেটার ওপরও কোনো ট্যাক্স দিতে হয় না। অর্থাৎ, আপনি একই সাথে সঞ্চয়ও করছেন, আবার ট্যাক্সও বাঁচাচ্ছেন।

ধরুন, আপনি বছরে কিছু টাকা HSA-তে জমা রাখলেন। এই টাকা আপনার মোট আয় থেকে কমে যায়, ফলে আপনার ট্যাক্সযোগ্য ইনকাম কমে যায়। পরে যখন ডাক্তার দেখানো, ওষুধ কেনা বা হাসপাতালের খরচের জন্য এই টাকা ব্যবহার করবেন, তখন সেটি সম্পূর্ণ ট্যাক্সমুক্তভাবে ব্যবহার করা যায়।

তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো—সবাই HSA খুলতে পারেন না। সাধারণত যাদের High Deductible Health Plan (HDHP) আছে, তারাই এই অ্যাকাউন্ট খোলার যোগ্য হন।

এখন প্রশ্ন হলো, কেউ কীভাবে HSA খুলবেন?

সাধারণত আপনি আপনার employer (কোম্পানি)-এর মাধ্যমে HSA খুলতে পারেন, যদি তারা এই সুবিধা দেয়। অনেক কোম্পানি সরাসরি আপনার বেতনের একটি অংশ HSA-তে জমা করার অপশন দেয়। এছাড়াও আপনি নিজে থেকেই বিভিন্ন ব্যাংক বা ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠানের মাধ্যমে HSA অ্যাকাউন্ট খুলতে পারেন, যেমন Fidelity, HSA Bank, বা অন্যান্য প্রতিষ্ঠান। অ্যাকাউন্ট খোলার সময় আপনাকে নিশ্চিত করতে হবে যে আপনার হেলথ প্ল্যানটি HDHP।

আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো—যদি আপনি HSA-এর টাকা চিকিৎসা ছাড়া অন্য কাজে ব্যবহার করেন, তাহলে সেই টাকা ট্যাক্সযোগ্য হয়ে যাবে এবং অতিরিক্ত জরিমানাও দিতে হতে পারে।

অনেক সময় আমরা W-2, 1099-SA বা 5498-SA ফর্মে HSA সম্পর্কিত তথ্য দেখি, কিন্তু সঠিকভাবে বুঝতে না পারায় ভুল হয়ে যায়। তাই ট্যাক্স ফাইল করার সময় এই বিষয়টি ভালোভাবে বোঝা খুবই জরুরি।

সঠিকভাবে ব্যবহার করলে HSA হতে পারে আপনার জন্য একটি স্মার্ট সেভিংস এবং ট্যাক্স পরিকল্পনার শক্তিশালী মাধ্যম।

Jahed Ahmed

HEXA’S TAX, Michigan, USA

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments