Capital Gain আর Capital Loss কী
আপনি কোনো সম্পদ কিনে পরে বিক্রি করলে বিক্রির দামের সাথে আপনার cost basis অর্থাৎ কেনার খরচ তুলনা করা হয়। বিক্রির দাম বেশি হলে সেটি Capital Gain আর কম হলে Capital Loss। এই নিয়ম স্টক ক্রিপ্টো এবং রিয়েল এস্টেটসহ বেশিরভাগ বিনিয়োগ সম্পদের ক্ষেত্রে প্রযোজ্য।
Stock বিক্রি করলে ট্যাক্স
আপনি যদি স্টক এক বছরের কম সময় ধরে রেখে বিক্রি করেন তাহলে সেটি Short Term Capital Gain। এই লাভ সাধারণ আয়ের মতোই ট্যাক্স হয় এবং আপনার ইনকাম ব্র্যাকেট অনুযায়ী 10 শতাংশ থেকে 37 শতাংশ পর্যন্ত হতে পারে।
এক বছরের বেশি সময় ধরে রেখে বিক্রি করলে সেটি Long Term Capital Gain। 2025 Tax Year অনুযায়ী এই গেইনের উপর 0 শতাংশ 15 শতাংশ অথবা 20 শতাংশ ট্যাক্স প্রযোজ্য হয় আপনার মোট taxable income এর উপর ভিত্তি করে।
Long Term Capital Gain 0 শতাংশ রেটের সীমা
Single ফাইলারদের জন্য taxable income প্রায় 48 হাজার ডলার পর্যন্ত হলে 0 শতাংশ রেট প্রযোজ্য হতে পারে।
Married Filing Jointly ক্ষেত্রে প্রায় 96 হাজার ডলার পর্যন্ত 0 শতাংশ রেট হতে পারে।
Head of Household ক্ষেত্রে প্রায় 64 হাজার ডলার পর্যন্ত এই সুবিধা পাওয়া যেতে পারে। এর উপরে সাধারণত 15 শতাংশ এবং আরও বেশি আয়ের ক্ষেত্রে 20 শতাংশ রেট প্রযোজ্য হয়।
High Income হলে অতিরিক্ত NIIT
যদি আপনার Modified Adjusted Gross Income Single বা Head of Household হলে 200 হাজার ডলারের বেশি হয় এবং Married Filing Jointly হলে 250 হাজার ডলারের বেশি হয়, তাহলে Net Investment Income Tax নামে অতিরিক্ত 3.8 শতাংশ ট্যাক্স লাগতে পারে।
Crypto Tax
IRS ক্রিপ্টোকারেন্সিকে property হিসেবে গণ্য করে। তাই আপনি যদি ক্রিপ্টো বিক্রি করেন এক ক্রিপ্টো দিয়ে আরেক ক্রিপ্টো কিনেন বা কোনো জিনিসপত্র কেনার জন্য ক্রিপ্টো ব্যবহার করেন তাহলে gain বা loss তৈরি হয়। এক বছরের কম সময় ধরে রাখলে short term হিসেবে সাধারণ ইনকাম রেট প্রযোজ্য হয়। এক বছরের বেশি হলে long term capital gain রেট প্রযোজ্য হয়। বর্তমানে wash sale rule সরাসরি ক্রিপ্টোর ক্ষেত্রে প্রযোজ্য নয়।
Capital Loss দিয়ে ট্যাক্স কমানো
সব capital gain এবং capital loss একসাথে হিসাব করার পর যদি মোট ফলাফল loss হয় তাহলে বছরে সর্বোচ্চ 3 হাজার ডলার পর্যন্ত অন্য আয় থেকে কমানো যায়। বাকি অংশ ভবিষ্যতের বছরে carry forward করে ব্যবহার করা যায়।
Real Estate বাড়ি বা জমি বিক্রি করলে ট্যাক্স
রিয়েল এস্টেট বিক্রি করলে সাধারণত সেটিও capital gain হিসেবে ধরা হয়।
Primary Home Sale Exclusion
আপনি যদি আপনার প্রধান বসবাসের বাড়িটি বিক্রির আগের 5 বছরের মধ্যে অন্তত 2 বছর নিজে সেখানে বসবাস করে থাকেন তাহলে বড় ট্যাক্স সুবিধা পাওয়া যায়। Single হলে সর্বোচ্চ 250 হাজার ডলার পর্যন্ত gain ট্যাক্সমুক্ত হতে পারে। Married Filing Jointly হলে সর্বোচ্চ 500 হাজার ডলার পর্যন্ত gain ট্যাক্সমুক্ত হতে পারে। এই সীমার বেশি হলে অতিরিক্ত অংশ long term capital gain হিসেবে ট্যাক্স হবে। সাধারণত এই সুবিধা দুই বছরের মধ্যে একবারের বেশি ব্যবহার করা যায় না। নিজের বসবাসের বাড়ি বিক্রিতে loss হলে তা deductible নয়। বাড়িটি ভাড়া দেওয়া বা ব্যবসায় ব্যবহারের কারণে depreciation নিলে পরে depreciation recapture ট্যাক্স লাগতে পারে।
Investment Property বা Land বিক্রি
যদি সম্পত্তিটি আপনার primary residence না হয় যেমন ভাড়ার বাড়ি জমি বা কমার্শিয়াল প্রপার্টি, তাহলে 250 হাজার বা 500 হাজার ডলারের কোনো exclusion নেই। এক বছরের বেশি ধরে রাখলে long term capital gain রেট এবং কম সময় হলে short term রেট প্রযোজ্য হয়। Rental property হলে depreciation recapture ট্যাক্সও প্রযোজ্য হতে পারে।
Lottery ও Gambling Winnings
Lottery casino বা sports betting থেকে জেতা টাকা capital gain নয়। এগুলো সম্পূর্ণ ordinary income হিসেবে ধরা হয় এবং আপনার ট্যাক্স ব্র্যাকেট অনুযায়ী ট্যাক্স হয়। অনেক সময় আগেই 24 শতাংশ federal tax কেটে রাখা হয় কিন্তু রিটার্নে চূড়ান্ত হিসাব করা হয়।
Gambling Loss
আপনি যত টাকা জিতেছেন সেই পরিমাণ পর্যন্ত gambling loss itemized deduction হিসেবে দেখাতে পারেন। জেতার চেয়ে বেশি loss deductible নয়।
Stock crypto real estate এবং gambling চার ধরনের আয়ের ট্যাক্স নিয়ম এক নয়। ভুলভাবে রিপোর্ট করলে IRS notice বা penalty আসতে পারে। তাই brokerage statement closing statement crypto transaction history এবং gambling records ঠিকভাবে সংরক্ষণ করা খুবই গুরুত্বপূর্ণ।
Jahed Ahmed
Founder HEXA’S TAX
Michigan, USA


