HomeReal EstateMultiple Offer-এর ভিড়ে—কিভাবে আপনার Offer-টাই Seller বেছে নেবে?

Multiple Offer-এর ভিড়ে—কিভাবে আপনার Offer-টাই Seller বেছে নেবে?

যুক্তরাষ্ট্রে অনেক সময় একটা ভালো বাড়ি মার্কেটে আসার সাথে সাথেই কয়েকজন buyer একসাথে offer দেয়। তখন শুধু বেশি দাম দিলেই হয় না—seller আসলে খোঁজে এমন একজন buyer, যার offerটা সহজ, ঝামেলাহীন আর reliable।

সবার আগে, strong pre-approval খুব জরুরি। শুধু pre-qualification থাকলে seller খুব একটা confident হয় না। কিন্তু solid pre-approval থাকলে তারা বুঝে—এই buyer আসলেই ready।

তারপর আসে price। অনেক সময় asking price-এর চেয়ে বেশি দিতে হয়, এটা সত্যি। কিন্তু অযথা বেশি না—market বুঝে, হিসেব করে offer দিলে সেটাই সবচেয়ে ভালো কাজ করে।

আরেকটা জিনিস seller খুব খেয়াল করে—earnest money। একটু বেশি deposit দিলে তারা বুঝে আপনি সিরিয়াস, মাঝপথে পিছিয়ে যাবেন না।

Contingency কম রাখাও অনেক বড় advantage। যেমন inspection বা financing condition যদি simple রাখা যায়, তাহলে seller-এর দিক থেকে risk কমে যায়। তাই অনেক buyer inspection time কমিয়ে দেয় বা শুধু “informational” রাখে।

একটা খুব effective strategy হলো appraisal gap cover করা। মানে appraisal একটু কম হলেও আপনি কিছুটা difference নিজের থেকে দিবেন—এটা seller-কে অনেকটা নিশ্চিন্ত করে।

আর একটা জিনিস অনেকেই ভুলে যায়—flexibility। Seller যদি দ্রুত closing চায়, বা কিছুদিন বাড়িতে থাকতে চায়, সেটা allow করলে আপনার offer অনেক বেশি attractive হয়ে যায়।

Seller সবসময় শুধু বেশি টাকার offer নেয় না, তারা নেয় যেটা সবচেয়ে safe আর smooth মনে হয়। সঠিক strategy আর guidance থাকলে multiple offer situation-এ জেতা সম্ভব।

Realtor Jahed (3139854533)

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments