HomeReal Estateমিশিগানে পুরনো বাড়ি কিনছেন? সিদ্ধান্ত নেওয়ার আগে এই বিষয়গুলো অবশ্যই দেখুন!

মিশিগানে পুরনো বাড়ি কিনছেন? সিদ্ধান্ত নেওয়ার আগে এই বিষয়গুলো অবশ্যই দেখুন!

আমরা অনেক সময় বাড়ি দেখতে গিয়ে কিচেন, পেইন্ট বা ডিজাইন দেখে দ্রুত পছন্দ করে ফেলি। কিন্তু বাস্তবতা হলো—একটা পুরনো বাড়ির আসল অবস্থা বাইরে থেকে বোঝা যায় না। একটু অসাবধান হলেই পরে হাজার হাজার ডলার খরচ হতে পারে।

সবার আগে নজর দিন বাড়ির ভিত বা ফাউন্ডেশন-এ। বেসমেন্টে ফাটল, দেয়াল বেঁকে যাওয়া বা পানি ঢোকার কোনো চিহ্ন থাকলে বিষয়টা হালকাভাবে নেবেন না। মিশিগানে এই ধরনের সমস্যা খুবই কমন এবং ঠিক করতে অনেক খরচ হয়।

তারপর দেখুন ছাদ (Roof)। ছাদ কত বছরের, কোথাও ক্ষতি আছে কি না বা লিকের দাগ আছে কি না—এসব জেনে নিন। একটি পুরনো ছাদ মানে সামনে বড় খরচ অপেক্ষা করছে।

ফার্নেস ও AC ভালোভাবে কাজ করছে কি না নিশ্চিত হওয়া খুব জরুরি। কারণ মিশিগানের শীত অনেক কঠিন—খারাপ ফার্নেস মানে বড় ঝামেলা।

এরপর খেয়াল করুন পাইপলাইন ও পানি ব্যবস্থা। পুরনো বা জং ধরা পাইপ, লিকেজ বা পানির প্রেসার কম থাকলে ভবিষ্যতে সমস্যা হবে। ওয়াটার হিটার কত বছরের সেটাও জেনে নিন।

ইলেকট্রিক সিস্টেমও অবহেলা করার মতো নয়। পুরনো ফিউজ বক্স বা ঝুঁকিপূর্ণ ওয়্যারিং থাকলে সেটা আপডেট করতে খরচ লাগবে এবং নিরাপত্তার ঝুঁকিও থাকবে।

জানালা ও ইনসুলেশন ভালো আছে কি না দেখুন। এগুলো দুর্বল হলে শীতকালে হিটিং বিল অনেক বেড়ে যাবে।

আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো বাড়ির চারপাশে পানি নিষ্কাশন। যদি বাড়ির পাশে পানি জমে, তাহলে ভবিষ্যতে বেসমেন্টে সমস্যা হওয়ার সম্ভাবনা খুব বেশি।

সবশেষে, কিছু লুকানো সমস্যা যেমন মোল্ড, লিড পেইন্ট বা পোকামাকড়ের ক্ষতি আছে কি না খেয়াল করুন। এগুলো চোখে না পড়লেও বড় ঝুঁকি তৈরি করতে পারে।

Realtor Jahed Ahmed

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments