প্রথমেই একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা দরকার—home inspection কোনো pass বা fail না। এটি শুধু একটি detailed report, যেখানে বাড়ির ভালো-মন্দ সবকিছু উল্লেখ থাকে। এর মাধ্যমে buyer বুঝতে পারেন কোথায় ভবিষ্যতে খরচ হতে পারে এবং প্রয়োজনে seller-এর সাথে negotiation করতে পারেন।
একটি বাড়ির সম্পূর্ণ অবস্থা সবসময় বাইরে থেকে বোঝা যায় না। তাই একজন licensed home inspector দিয়ে inspection করানো খুবই গুরুত্বপূর্ণ। এটি মূলত একটি non-invasive, visual check—অর্থাৎ inspector চোখে দেখে এবং সাধারণভাবে পরীক্ষা করে বাড়ির বর্তমান অবস্থা সম্পর্কে একটি রিপোর্ট দেন, যা buyer-এর জন্য একটি গুরুত্বপূর্ণ গাইডলাইন হিসেবে কাজ করে।
Inspection এর সময় প্রথমেই বাড়ির structure বা গঠন দেখা হয়। foundation, basement, দেয়াল, ফ্লোর এবং ceiling-এ কোথাও ফাটল, বসে যাওয়া বা পানি ঢোকার সমস্যা আছে কি না—এসব বিষয় গুরুত্ব দিয়ে দেখা হয়। এরপর ছাদ বা roof পরীক্ষা করা হয়, যেখানে shingles ঠিক আছে কি না, কোথাও leak এর চিহ্ন আছে কি না এবং gutter দিয়ে পানি ঠিকভাবে নামছে কি না তা যাচাই করা হয়।
বাড়ির electrical system-ও একটি গুরুত্বপূর্ণ অংশ। main panel, breaker, wiring, switch এবং outlet—এসব জিনিস নিরাপদ আছে কি না এবং কোনো ঝুঁকিপূর্ণ সংযোগ আছে কি না তা দেখা হয়। একইভাবে plumbing system চেক করা হয়, যেখানে পাইপলাইনে লিক আছে কি না, পানি ঠিকভাবে flow করছে কি না, water heater-এর অবস্থা কেমন—এসব বিষয় পরীক্ষা করা হয়।
Heating এবং cooling system বা HVAC-ও inspection-এর গুরুত্বপূর্ণ অংশ। furnace, air conditioning unit এবং thermostat ঠিকভাবে কাজ করছে কি না তা দেখা হয়, কারণ এগুলো repair বা replace করতে অনেক খরচ হতে পারে।
বাড়ির ভিতর ও বাহিরের অংশ যেমন door, window, দেয়াল, ceiling, siding, driveway—এসবের condition এবং কোনো visible damage আছে কি না তাও inspector লক্ষ্য করেন। এর পাশাপাশি attic-এ insulation এবং ventilation ঠিক আছে কি না, কোথাও moisture জমে সমস্যা তৈরি করছে কি না—এসব বিষয়ও দেখা হয়।
Safety-এর দিক থেকেও কিছু বিষয় খেয়াল করা হয়, যেমন smoke detector বা carbon monoxide detector আছে কি না, সিঁড়ির railing নিরাপদ কি না ইত্যাদি।
Michigan-এ যারা বাড়ি কিনবেন তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ পরামর্শ হলো standard inspection-এর পাশাপাশি কিছু অতিরিক্ত test করানো। এর মধ্যে একটি হলো sewer inspection, যেখানে একটি ছোট camera পাইপের ভিতর দিয়ে ঢুকিয়ে sewer line-এর ভেতরের অবস্থা দেখা হয়। এতে বোঝা যায় পাইপে block, crack বা root intrusion (গাছের শিকড় ঢুকে যাওয়া) আছে কি না—যা পরে খুব ব্যয়বহুল সমস্যায় পরিণত হতে পারে।
আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো radon inspection। Radon একটি invisible গ্যাস, যা মাটি থেকে উঠে basement-এ জমতে পারে এবং দীর্ঘমেয়াদে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। Michigan-এর অনেক এলাকায় radon level বেশি হওয়ার কারণে এই test করা খুবই গুরুত্বপূর্ণ।
Realtor Jahed Ahmed


