HomeReal Estateমিশিগানে স্বামী-স্ত্রী মিলে বাড়ি কিনলে কার নামে নেওয়া ভালো?

মিশিগানে স্বামী-স্ত্রী মিলে বাড়ি কিনলে কার নামে নেওয়া ভালো?

প্রত্যেকের financial situation, credit score, income এবং loan approval-এর অবস্থার উপর ভিত্তি করেই সিদ্ধান্ত নেওয়া উচিত। এখানে আমি শুধু general information শেয়ার করছি—চূড়ান্ত সিদ্ধান্ত সম্পূর্ণই আপনার ব্যক্তিগত।

প্রথমেই একটি গুরুত্বপূর্ণ বিষয় পরিষ্কারভাবে বুঝে নেওয়া দরকার—mortgage (loan) এবং title (ownership) এক জিনিস নয়। Mortgage মানে হলো ব্যাংকের কাছে loan-এর দায় কার উপর থাকবে, আর title বোঝায় বাড়ির আইনি মালিক কে। তাই অনেক ক্ষেত্রে loan একজনের নামে হলেও ownership দুজনের হতে পারে, আবার দুজনের নামেই loan ও ownership—দুটোই থাকতে পারে।

একটি পদ্ধতি হলো—loan এবং title—দুটাতেই স্বামী-স্ত্রী দুজনের নাম রাখা। যখন দুজনেরই income ও credit ভালো থাকে, তখন এই পদ্ধতিতে loan qualification সহজ হয় এবং ownership ও responsibility দুজনের মধ্যে স্পষ্টভাবে ভাগ হয়। তবে এখানে মনে রাখতে হবে, loan-এর দায়ও দুজনের উপরই সমানভাবে বর্তায়।

আরেকটি পদ্ধতি হলো—loan এবং title—দুটোই শুধুমাত্র একজনের নামে রাখা। কিছু ক্ষেত্রে, বিশেষ করে যখন অন্য spouse-এর credit score কম বা debt বেশি থাকে, তখন এই পদ্ধতি ব্যবহার করা হয়। তবে এখানে একটি বিষয় গুরুত্বপূর্ণ—শুধু title-এ একজনের নাম থাকলেই অন্য spouse-এর সব অধিকার শেষ হয়ে যায়, বিষয়টি সবসময় এতটা সরল নয়। মিশিগানে বিয়ের পর অর্জিত সম্পত্তি অনেক সময় marital property হিসেবে বিবেচিত হয়, তাই divorce-এর ক্ষেত্রে আদালত শুধু নাম নয়, বরং সম্পত্তিটি কীভাবে অর্জিত হয়েছে সেটিও বিবেচনা করে।

সবশেষে একটি ব্যালান্সড পদ্ধতি হিসেবে অনেকেই বেছে নেন—loan একজনের নামে রাখা, কিন্তু title-এ দুজনের নাম রাখা। এতে একজনের ভালো credit ব্যবহার করে সহজে loan নেওয়া যায়, আবার ownership দুজনেরই নিশ্চিত থাকে। তাই অনেক পরিস্থিতিতে এটিকে একটি practical এবং নিরাপদ পদ্ধতি হিসেবে ধরা হয়।

একটি বিষয় পরিষ্কারভাবে বলা যায়—বেশিরভাগ ক্ষেত্রে title-এ স্বামী-স্ত্রী দুজনের নাম রাখা নিরাপদ এবং ভালো সিদ্ধান্ত হিসেবে ধরা হয়। এতে ownership নিয়ে ভবিষ্যতে ভুল বোঝাবুঝি কমে এবং আইনি দিক থেকেও বেশি সুরক্ষা পাওয়া যায়। মিশিগানে married couple একসাথে property কিনলে সেটি সাধারণত tenancy by the entirety হিসেবে ধরা হয়, যেখানে স্বামী-স্ত্রী দুজনেরই পূর্ণ অধিকার থাকে এবং একজন একা অন্যজনের সম্মতি ছাড়া সম্পত্তি transfer করতে পারেন না।

Realtor Jahed Ahmed

Licensed Real Estate Agent in Michigan

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments