মিশিগানে বাড়ি বলতে শুধু এক ধরনের না—এখানে বিভিন্ন ধরনের property পাওয়া যায়। একজন first-time homebuyer হিসেবে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য আগে বুঝতে হবে কোন ধরনের বাড়ি কী এবং আপনার জন্য কোনটা উপযুক্ত।
সবচেয়ে পরিচিত হলো single-family home বা আলাদা বাড়ি। এই ধরনের বাড়িতে আপনি বাড়ি এবং জমি—দুটোরই সম্পূর্ণ মালিক হন। কোনো shared wall থাকে না, তাই প্রাইভেসি বেশি থাকে। Metro Detroit-এর Warren, Sterling Heights, Troy এর মতো এলাকায় এই ধরনের বাড়ি সবচেয়ে বেশি দেখা যায়।
এই single-family home-এর মধ্যেও আবার বিভিন্ন style আছে, যার মধ্যে সবচেয়ে common হলো ranch এবং colonial। Ranch house সাধারণত একতলা হয়, সবকিছু একই ফ্লোরে থাকে—যা ছোট পরিবার বা বয়স্কদের জন্য অনেক সুবিধাজনক, কারণ সিঁড়ি ব্যবহার করতে হয় না। অন্যদিকে colonial house সাধারণত দুইতলা হয়, যেখানে নিচতলায় living area (living room, kitchen) এবং উপরে bedroom থাকে—যা বড় পরিবার বা বেশি space চাইলে ভালো একটি অপশন।
তবে একটি বিষয় মনে রাখতে হবে—এই ধরনের বাড়িতে সব ধরনের maintenance, যেমন roof, lawn বা snow পরিষ্কার—সবই আপনাকেই করতে হবে, কারণ এখানে সাধারণত কোনো HOA এই কাজগুলো করে না।
আরেকটি জনপ্রিয় অপশন হলো condo। এখানে আপনি আপনার ইউনিটের মালিক হলেও বিল্ডিংয়ের বাইরের অংশ, roof বা common area সবাই মিলে শেয়ার করেন। এই সব কিছু একটি HOA (Homeowners Association) মেইনটেইন করে, যার জন্য প্রতি মাসে একটি নির্দিষ্ট fee দিতে হয়। যারা কম ঝামেলায় থাকতে চান, তাদের জন্য condo অনেক সময় ভালো একটি শুরু হতে পারে।
অনেকেই townhome বা townhouse পছন্দ করেন, কারণ এটি condo এবং single-family home-এর মাঝামাঝি একটি অপশন। এগুলো দেখতে বাড়ির মতো হলেও পাশের ইউনিটের সাথে দেয়াল শেয়ার থাকে। মিশিগানে বেশিরভাগ townhome আসলে condo হিসেবে পরিচালিত হয়, তাই এখানে HOA-এর নিয়ম ও ফি থাকতে পারে। যারা একটু বেশি space চান কিন্তু সম্পূর্ণ maintenance নিজের উপর নিতে চান না, তাদের জন্য এটি একটি ব্যালেন্সড অপশন।
যারা বাড়ি কিনে সাথে সাথে income generate করতে চান, তাদের জন্য multi-family home (যেমন duplex বা triplex) একটি ভালো সুযোগ হতে পারে। একই বিল্ডিংয়ে একাধিক ইউনিট থাকে—একটিতে আপনি থাকতে পারেন এবং অন্যগুলো ভাড়া দিতে পারেন। তবে এখানে landlord হিসেবে কিছু অতিরিক্ত দায়িত্বও নিতে হয়।
কম বাজেটের মধ্যে বাড়ি কিনতে চাইলে অনেকেই manufactured বা mobile home বিবেচনা করেন। এই বাড়িগুলো factory-তে তৈরি হয় এবং কিছু ক্ষেত্রে জমিসহ পাওয়া যায়, আবার অনেক সময় mobile home park-এ land lease করতে হয়। তাই কেনার আগে ownership structure ভালোভাবে বুঝে নেওয়া জরুরি।
এছাড়াও বর্তমানে অনেকেই new construction home বা নতুন তৈরি বাড়ির দিকে ঝুঁকছেন। এই বাড়িগুলোতে modern design থাকে, energy efficient হয় এবং শুরুতে repair কম লাগে। তবে এগুলোর দাম সাধারণত বেশি হয় এবং অনেক ক্ষেত্রে HOA থাকে।
মিশিগানে বাড়ি কেনার সময় শুধু দাম দেখলেই হবে না—monthly খরচ, HOA fee, property tax, maintenance দায়িত্ব এবং আপনার ভবিষ্যৎ পরিকল্পনা—সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
Realtor Jahed Ahmed


