Earned Income Credit (EIC) বা Earned Income Tax Credit (EITC) হলো যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ refundable tax credit। এই ক্রেডিটের মাধ্যমে কম ও মাঝারি আয়ের কর্মজীবী মানুষ হাজার হাজার ডলার পর্যন্ত refund পেতে পারেন—even যদি তাদের কোনো tax liability না থাকে।
এই ক্রেডিট একটি নির্দিষ্ট নিয়মে কাজ করে। আপনার income বাড়ার সাথে সাথে credit প্রথমে বাড়ে, তারপর একটি পর্যায়ে গিয়ে সর্বোচ্চ (maximum) হয়, এবং এরপর income বেশি হলে ধীরে ধীরে কমতে থাকে। তাই সঠিক income range জানা খুবই গুরুত্বপূর্ণ।
২০২৫ ট্যাক্স বছরের জন্য সর্বোচ্চ Earned Income Credit হলো: কোনো সন্তান না থাকলে $649, ১ জন সন্তানের জন্য $4,328, ২ জন সন্তানের জন্য $7,152, এবং ৩ বা তার বেশি সন্তানের জন্য $8,046।
এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—কোন income পর্যন্ত গেলে আপনি পুরো (maximum) EIC পাবেন।
Single বা Head of Household ফাইলারের ক্ষেত্রে, কোনো সন্তান না থাকলে $8,490 পর্যন্ত income হলে maximum credit পাওয়া যায়। ১ জন সন্তানের জন্য $12,730 পর্যন্ত, এবং ২ বা ৩ জন সন্তানের ক্ষেত্রে $17,880 পর্যন্ত income হলে পুরো credit পাওয়া যায়।
Married Filing Jointly এর ক্ষেত্রেও এই income limit একই থাকে—অর্থাৎ $8,490, $12,730 এবং $17,880 পর্যন্ত income হলে maximum credit পাওয়া যায়।
এই সীমার পরে income বাড়লে credit কমতে শুরু করে। Single filer এর ক্ষেত্রে কোনো সন্তান না থাকলে $10,620 থেকে, এবং সন্তান থাকলে $23,350 থেকে credit কমা শুরু হয়। Married Filing Jointly এর ক্ষেত্রে কোনো সন্তান না থাকলে $17,730 এবং সন্তান থাকলে $30,470 থেকে credit কমতে শুরু করে।
একটা নির্দিষ্ট income পার হয়ে গেলে EIC পুরোপুরি বন্ধ হয়ে যায়। কোনো সন্তান না থাকলে Single filer এর জন্য $19,104 এবং Married Filing Jointly এর জন্য $26,214 পর্যন্ত। ১ জন সন্তানের ক্ষেত্রে $50,434 এবং $57,554। ২ জন সন্তানের ক্ষেত্রে $57,310 এবং $64,430। আর ৩ বা তার বেশি সন্তানের ক্ষেত্রে $61,555 এবং $68,675 পর্যন্ত income হলে আর EIC পাওয়া যায় না।
এই ক্রেডিট পাওয়ার জন্য কিছু গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে। আপনার অবশ্যই earned income থাকতে হবে—যেমন চাকরি বা self-employment income। আপনার Social Security Number থাকতে হবে এবং সাধারণভাবে Married Filing Separately হিসেবে ফাইল করলে এই ক্রেডিট পাওয়া যায় না। এছাড়া investment income $11,950 এর বেশি হলে আপনি EIC-এর জন্য অযোগ্য হয়ে যাবেন। আপনাকে US resident হিসেবে tax file করতে হবে।
এখন একটি বাস্তব উদাহরণ দেখি:
ধরা যাক, একজন Married Filing Jointly taxpayer, যার ২ জন qualifying child আছে এবং তার income $60,000।
এই ক্ষেত্রে ২০২৫ সালের নিয়ম অনুযায়ী ২ সন্তানের জন্য maximum income limit হলো $64,430। যেহেতু $60,000 এই সীমার নিচে, তাই সে এখনও EIC-এর জন্য eligible। তবে income বেশি হওয়ায় credit অনেকটা কমে যাবে। হিসাব অনুযায়ী, সে প্রায় $1,000 থেকে $1,500 এর মধ্যে EIC পেতে পারে (exact amount তার earned income ও AGI এর উপর নির্ভর করবে)।
সবশেষে, যদি আপনার income কম হয়, তাহলে অবশ্যই tax return file করুন—even যদি আপনার কোনো tax payable না থাকে। কারণ EIC একটি refundable credit, যা সরাসরি cash refund হিসেবে আপনার কাছে ফিরে আসে। সঠিকভাবে ফাইল করলে এই একটি credit-ই আপনার জন্য হতে পারে বছরের সবচেয়ে বড় financial support.
Jahed Ahmed
Founder, HEXA’S TAX


