HomeTaxEnergy Tax Credit — কারা পাবেন, কত পাবেন!

Energy Tax Credit — কারা পাবেন, কত পাবেন!

“Energy Tax Credit” একটি গুরুত্বপূর্ণ ফেডারেল ট্যাক্স সুবিধা, যা প্রযোজ্য হতে পারে যদি কেউ নিজের বাসায় energy-efficient কোনো উন্নয়ন করে থাকেন। এটি সরাসরি কোনো ক্যাশ বেনিফিট নয়; বরং এটি আপনার ফেডারেল ট্যাক্সের পরিমাণ কমায়।

এই ক্রেডিট সাধারণত দুই ধরনের। প্রথমটি হলো Energy Efficient Home Improvement Credit (Section 25C), যা বিদ্যমান বাসায় নির্দিষ্ট উন্নয়নের ক্ষেত্রে প্রযোজ্য। যেমন heat pump, HVAC system, water heater, insulation, energy-efficient window বা দরজা। এই ক্ষেত্রে সাধারণভাবে খরচের ৩০% পর্যন্ত ক্রেডিট পাওয়া যায়, তবে একটি বার্ষিক সীমা রয়েছে। বেশিরভাগ আইটেমের জন্য সর্বোচ্চ $1,200 পর্যন্ত, এবং heat pump বা নির্দিষ্ট যন্ত্রপাতির ক্ষেত্রে অতিরিক্ত $2,000 পর্যন্ত পাওয়া যেতে পারে। ফলে এক বছরে মোট সর্বোচ্চ $3,200 পর্যন্ত এই সুবিধা হতে পারে।

দ্বিতীয়টি হলো Residential Clean Energy Credit (Section 25D), যা solar panel, geothermal system, wind energy system, fuel cell এবং নির্দিষ্ট battery storage-এর ক্ষেত্রে প্রযোজ্য। এই ক্ষেত্রে সাধারণভাবে খরচের ৩০% পর্যন্ত ক্রেডিট পাওয়া যায় এবং এই ক্রেডিটের জন্য নির্দিষ্ট কোনো বার্ষিক সীমা নেই (কিছু ব্যতিক্রম ছাড়া)। যদি পুরো ক্রেডিট এক বছরে ব্যবহার করা না যায়, তাহলে অবশিষ্ট অংশ পরবর্তী বছরে বহন করা যায়।

এই দুটি ক্রেডিটই nonrefundable, অর্থাৎ এগুলো আপনার ট্যাক্স কমাতে সাহায্য করে, কিন্তু অতিরিক্ত অংশ সরাসরি নগদ রিফান্ড হিসেবে দেওয়া হয় না। তবে Clean Energy Credit-এর ক্ষেত্রে অব্যবহৃত অংশ ভবিষ্যতে ব্যবহার করার সুযোগ থাকে।

এই ক্রেডিট ক্লেইম করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ শর্ত হলো—কাজটি যে বছরে সম্পন্ন (installed/placed in service) হয়েছে, সেই বছরেই তা দেখাতে হবে। শুধু পেমেন্ট বা অর্ডার করলেই এই সুবিধা পাওয়া যায় না।

আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো—কিছু energy-efficient পণ্যের ক্ষেত্রে Qualified Manufacturer Identification Number (QMID) রিপোর্ট করতে হতে পারে। তাই সঠিক ইনভয়েস এবং প্রোডাক্ট ডকুমেন্ট সংরক্ষণ করা জরুরি।

এই সুবিধা সাধারণত সেই বাসার জন্য প্রযোজ্য যেখানে ট্যাক্সপেয়ার নিজে বসবাস করেন (primary residence)। এবং এই ক্রেডিট ক্লেইম করার জন্য ফেডারেল ট্যাক্স রিটার্নের সাথে সাধারণত Form 5695 ব্যবহার করা হয়।

Jahed Ahmed

Founder , HEXA’S TAX

Michigan, USA

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments