HomeReal EstatePMI কী? বাড়ি কিনতে গেলে এই অতিরিক্ত খরচটা কেন আসে?

PMI কী? বাড়ি কিনতে গেলে এই অতিরিক্ত খরচটা কেন আসে?

বাড়ি কেনার আগে PMI সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা খুবই গুরুত্বপূর্ণ।PMI (Private Mortgage Insurance) আসলে এমন একটি insurance, যা আপনি দেন—but এটি আপনাকে নয়, lender-কে protect করে। আপনি যদি কম down payment দিয়ে বাড়ি কিনেন, lender মনে করে ঝুঁকি বেশি, তাই তারা PMI যোগ করে।

সাধারণত যখন আপনি conventional loan নেন (যেমন Fannie Mae বা Freddie Mac guideline অনুযায়ী) এবং 20% এর কম down payment দেন, তখন PMI দিতে হয়।

PMI আপনার monthly payment-এর সাথে যোগ হয়। অনেক ক্ষেত্রে এটি বছরে loan amount-এর প্রায় 0.3% থেকে 1.5% পর্যন্ত হতে পারে—মানে মাসে কয়েকশো ডলার পর্যন্ত বাড়তে পারে।

এখন প্রশ্ন হলো—এই খরচটা কীভাবে এড়ানো যায়?

সবচেয়ে সহজ উপায় হলো 20% down payment দেওয়া। এতে একদম শুরু থেকেই PMI দিতে হয় না। তবে সবার পক্ষে এটি সম্ভব হয় না—এটাই বাস্তবতা।

আরেকটি উপায় হলো piggyback loan (80-10-10)। এতে একটি main loan নেওয়া হয় 80% এবং বাকি অংশ অন্যভাবে cover করা হয়—ফলে PMI এড়ানো যায়। তবে এই পদ্ধতিতে আলাদা loan-এর ঝামেলা এবং extra interest থাকতে পারে।

কিছু lender “lender-paid PMI” অফার করে। এখানে আলাদা PMI দিতে হয় না, কিন্তু interest rate একটু বেশি হয়। তাই বাইরে থেকে কম মনে হলেও, দীর্ঘমেয়াদে খরচ বেশি হতে পারে—ভালোভাবে হিসাব করে সিদ্ধান্ত নেওয়া দরকার।

আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়—সব loan-এ PMI থাকে না। যেমন U.S. Department of Veterans Affairs loan (যোগ্য হলে) বা U.S. Department of Agriculture loan-এ PMI লাগে না। তবে eligibility শর্ত আছে। অন্যদিকে Federal Housing Administration loan-এ PMI-এর মতোই mortgage insurance (MIP) থাকে, যা অনেক সময় দীর্ঘমেয়াদে চালু থাকে।

আপনি যদি ইতিমধ্যে PMI দিয়ে থাকেন, তাহলে সেটি চিরদিন দিতে হয় না। আপনার loan balance যখন বাড়ির মূল্যের 80% এ নেমে আসে, তখন আপনি lender-কে request করে PMI remove করতে পারেন। আর 78% এ নামলে lender স্বয়ংক্রিয়ভাবেও এটি সরিয়ে দেয়—যদি আপনার payment history ঠিক থাকে।

Realtor Jahed Ahmed

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments