Metro Detroit-এর রিয়েল এস্টেট মার্কেট এখন এমন একটি অবস্থায় আছে যেখানে overall market ধীরে ধীরে balanced হচ্ছে, কিন্তু সব ধরনের বাড়ির জন্য একই পরিস্থিতি নয়—এটা বোঝা খুবই গুরুত্বপূর্ণ।
বর্তমানে অনেক এলাকায় বাড়ির দাম আগের মতো দ্রুত বাড়ছে না এবং কিছু ক্ষেত্রে buyer-রা এখন negotiation করার সুযোগ পাচ্ছেন। inventory কিছুটা বেড়েছে, এবং অনেক বাড়ি বিক্রি হতে আগের তুলনায় বেশি সময় নিচ্ছে। তাই সামগ্রিকভাবে বলা যায় market একটু buyer-friendly দিকে যাচ্ছে।
কিন্তু বাস্তব অভিজ্ঞতা থেকে একটা গুরুত্বপূর্ণ বিষয় পরিষ্কার—সব বাড়ির জন্য এই rule প্রযোজ্য না। বিশেষ করে Warren এবং Sterling Heights-এর মতো এলাকায় যদি কোনো বাড়ি ready to move, updated এবং ভালো condition-এ থাকে, তাহলে সেখানে এখনও strong competition দেখা যাচ্ছে। অনেক ক্ষেত্রে buyer-রা এখনও asking price-এর উপরে offer দিচ্ছেন, multiple offers হচ্ছে, এবং খুব দ্রুত sale হয়ে যাচ্ছে।
এর মানে হলো market এখন দুই ভাগে ভাগ হয়ে গেছে। ভালো condition-এর বাড়ি এখনও seller-দের জন্য strong position তৈরি করছে, আর যেসব বাড়িতে repair দরকার বা price বেশি ধরা হয়েছে, সেগুলো market-এ বেশি দিন থাকছে এবং buyer-রা সেখানে negotiate করতে পারছেন।
Interest rate এখনও একটি গুরুত্বপূর্ণ factor। ২০২৬ সালে mortgage interest rate সাধারণত mid-6% range-এর মধ্যে রয়েছে, যা buyer-দের decision-এ বড় প্রভাব ফেলছে। তবে rate কিছুটা stabilize হওয়ায় buyer activity পুরোপুরি কমে যায়নি।
সবকিছু মিলিয়ে বলা যায়, Metro Detroit-এর market এখন realistic phase-এ আছে। crash বা sudden drop-এর কোনো clear indication নেই, বরং slow এবং steady movement চলছে।
যারা বাড়ি কিনতে চান, তাদের জন্য message হলো—ভালো বাড়ি দেখলে দেরি না করে strong offer দিতে হবে। আর যারা বিক্রি করতে চান, তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সঠিক price এবং ভালো presentation, কারণ market এখন আগের মতো blindly seller-এর পক্ষে নেই।
Realtor Jahed Ahmed


