HomeHealthcareআমাদের ধারণা বনাম বাস্তবতা — Desk Job কি সত্যিই সেরা Job?

আমাদের ধারণা বনাম বাস্তবতা — Desk Job কি সত্যিই সেরা Job?

আজকের সমাজে আমরা অনেকেই মনে করি—যে কাজটা আরামদায়ক, যেখানে সারাদিন বসে কাজ করা যায়, সেটাই নাকি সবচেয়ে ভালো Job। তাই অনেকের কাছেই Desk Job মানেই success, মানেই comfortable life।

কিন্তু বাস্তবতা একটু ভিন্ন। গবেষণায় দেখা গেছে, যারা দিনের বেশিরভাগ সময় বসে কাজ করেন, তাদের ক্ষেত্রে অকাল মৃত্যুর ঝুঁকি প্রায় ১৬% বেশি এবং হৃদরোগে মৃত্যুর ঝুঁকি প্রায় ৩৪% পর্যন্ত বেশি হতে পারে। অর্থাৎ, আমরা যেটাকে “আরাম” ভাবছি, সেটা ধীরে ধীরে আমাদের শরীরের জন্য ঝুঁকির কারণ হয়ে উঠছে।

এখন একটু অন্যদিকে তাকাই—শারীরিক কাজ বা Physical Job-এর দিকে। অনেক সময় আমরা এই ধরনের কাজকে ছোট করে দেখি, মনে করি এটা কষ্টের কাজ। কিন্তু বাস্তবে এই কাজগুলোর একটা বড় সুবিধা আছে—এই কাজগুলো শরীরকে সচল রাখে। নিয়মিত নড়াচড়া, হাঁটা, ওঠা-বসা—এসবের কারণে শরীরের রক্ত চলাচল ভালো থাকে, ক্যালোরি বার্ন হয়, শরীর ফিট থাকে।

তবে এটাও সত্য, অতিরিক্ত ভারী বা দীর্ঘ সময়ের শারীরিক কাজ করলে শরীরে চাপ পড়তে পারে—বিশেষ করে জয়েন্ট, পিঠ বা হাঁটুতে। তাই শুধু শারীরিক কাজ করলেই সব ঠিক থাকবে—এমনটাও না। এখানেও দরকার balance এবং নিজের শরীরের যত্ন।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—আমাদের শরীরটা তৈরি হয়েছে নড়াচড়া করার জন্য। যখন আমরা শারীরিকভাবে সক্রিয় থাকি, তখন রক্ত চলাচল ভালো থাকে, হৃদযন্ত্র শক্তিশালী থাকে, শরীর ফিট থাকে এবং মনও থাকে অনেক বেশি সতেজ।

অন্যদিকে, দীর্ঘ সময় বসে থাকার অভ্যাস ধীরে ধীরে বাড়িয়ে দেয় Obesity, Type 2 Diabetes এবং হৃদরোগের ঝুঁকি। এই সমস্যাগুলো একদিনে আসে না, কিন্তু অভ্যাস যদি না বদলাই, তাহলে একসময় এগুলোই বড় সমস্যা হয়ে দাঁড়ায়।

তাই আমাদের চিন্তা একটু বদলানো দরকার। শুধু “আরাম” দেখে কোনো Job কে সেরা বলা ঠিক না—শরীরের দিকটাও equally গুরুত্বপূর্ণ।

আপনি যদি Desk Job করেন, তাহলে নিজে থেকেই শরীরকে সচল রাখুন—হাঁটুন, ব্যায়াম করুন, নিজের জন্য সময় বের করুন। আর যারা Physical Job করেন, তারা নিজের কাজকে ছোট করে দেখবেন না—এই পরিশ্রমটাই আপনার স্বাস্থ্যের বড় সম্পদ, শুধু সাথে একটু বিশ্রাম আর যত্ন যোগ করতে হবে।

শুধু ভালো Job না, ভালো শরীরই আসল সম্পদ।

জাহেদ আহমেদ

মিশিগান, যুক্তরাষ্ট্র

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments