HomeEducation৩ মাসে হোক বা ৩ বছরে—যুক্তরাষ্ট্রে সফল হতে ইংরেজি শিখতেই হবে!

৩ মাসে হোক বা ৩ বছরে—যুক্তরাষ্ট্রে সফল হতে ইংরেজি শিখতেই হবে!

ইংরেজি এখানে শুধু একটি ভাষা নয়—এটা আপনার সাফল্যের চাবিকাঠি। আমরা সবাই অনেক স্বপ্ন নিয়ে যুক্তরাষ্ট্রে এসেছি—নিজের জীবন বদলাবো, সন্তানের জন্য ভালো ভবিষ্যৎ গড়বো, পরিবারকে আরও সুন্দরভাবে গড়ে তুলবো। কিন্তু বাস্তবে এসে একটা জায়গায় আমরা অনেকেই আটকে যাই—ইংরেজির অভাবে।

আপনি হয়তো প্রতিদিন ভোর থেকে রাত পর্যন্ত কঠোর পরিশ্রম করছেন। কিন্তু অফিসে বস বা সহকর্মীর সাথে নিজের কথা স্পষ্টভাবে বলতে না পারার কারণে অনেক সময় সুযোগ অন্য কারও হাতে চলে যায়। তখন মনে হয়—

“ইশ! ইংরেজিটা যদি আরেকটু ভালো হতো…”

হাসপাতালে গিয়ে নিজের সমস্যাটা ঠিকভাবে বোঝাতে না পারা, সন্তানের স্কুলে টিচারের সাথে কথা বলতে গিয়ে আত্মবিশ্বাস হারিয়ে ফেলা—এই ছোট ছোট মুহূর্তগুলোই আমাদের বুঝিয়ে দেয়, ইংরেজি কতটা জরুরি।

ব্যাংকের কাজ, ফোনে কথা বলা, গাড়ি বা বাড়ির কাগজপত্র—প্রতিদিনের জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রেই আমরা ইংরেজির প্রয়োজন অনুভব করি। তখন মনে হয়, “ইংরেজি জানলে জীবনটা কত সহজ হতো!”

আমরা যে ত্যাগ স্বীকার করে এই দেশে এসেছি, সেই ত্যাগের আসল ফল পেতে হলে নিজেকেও একটু সময় দিতে হবে। ইংরেজি শেখার জন্য।

কারণ ইংরেজি শেখা মানে শুধু একটি ভাষা শেখা নয়—

এটা আপনার আত্মবিশ্বাস বাড়ায়, নতুন সুযোগের দরজা খুলে দেয়, আর সমাজে আপনাকে আরও সম্মানিত করে তোলে।

Jahed Ahmed

Founder, HEXA’S EDUCATION

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments