HomeBusinessসফল উদ্যোক্তারা সময়কে manage করে না—তারা সময়কে multiply করে।

সফল উদ্যোক্তারা সময়কে manage করে না—তারা সময়কে multiply করে।

আমাদের সবার কাছেই দিনে ২৪ ঘণ্টা সময় থাকে। তবুও আমরা দেখি, কেউ অসাধারণভাবে এগিয়ে যাচ্ছে, আর কেউ একই জায়গায় আটকে আছে। এর কারণ সময়ের পরিমাণ না—বরং সময়কে ব্যবহার করার দক্ষতা। অভিজ্ঞ উদ্যোক্তারা খুব দ্রুত বুঝে যায় যে, একা সব কাজ করার চেষ্টা করলে growth ধীর হয়ে যায়। তাই তারা নিজের সময়কে শুধু ব্যস্ততার মধ্যে খরচ না করে, সেটাকে leverage করার উপায় খুঁজে বের করে।

তারা প্রথমেই একটি শক্তিশালী network তৈরি করে। তারা জানে, সঠিক মানুষদের সাথে কাজ করাই আসল শক্তি। একজন ভালো accountant, একজন দক্ষ marketer, একজন reliable assistant—প্রত্যেকে তাদের নির্দিষ্ট কাজ করে। এর ফলে উদ্যোক্তা তার মূল্যবান সময়টা এমন জায়গায় ব্যবহার করতে পারে যেখানে তার সবচেয়ে বেশি impact তৈরি হয়, যেমন decision making, strategy, এবং business growth।

এর পাশাপাশি তারা আধুনিক tools এবং technology-কে নিজের শক্তিতে পরিণত করে। আজকের যুগে AI, automation software, CRM, scheduling system—এসব শুধু সুবিধা না, এগুলো necessity। যে কাজ আগে ঘন্টার পর ঘন্টা সময় নিত, এখন সঠিক tools ব্যবহার করলে কয়েক মিনিটেই হয়ে যায়। অভিজ্ঞ উদ্যোক্তারা এই tools ব্যবহার করে repetitive কাজগুলো কমিয়ে দেয়, ভুল কমায়, এবং একই সময়ে অনেক বেশি output তৈরি করে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—তারা system তৈরি করে। তারা এমন process সেট করে যেখানে কাজ বারবার নতুন করে শুরু করতে হয় না। Client booking থেকে শুরু করে follow-up, marketing থেকে content posting—সবকিছু একটি structured system-এর মধ্যে নিয়ে আসে। ফলে business তাদের উপর নির্ভর না করে, বরং তাদের জন্য কাজ করতে শুরু করে।

এই পুরো প্রক্রিয়াটা তিনটি মূল নীতির উপর দাঁড়িয়ে থাকে: Delegate (কাজ ভাগ করে দেওয়া), Automate (স্বয়ংক্রিয় করা), এবং Eliminate (অপ্রয়োজনীয় কাজ বাদ দেওয়া)। এই তিনটি জিনিস আয়ত্ত করতে পারলেই একজন উদ্যোক্তা সত্যিকার অর্থে তার সময়কে “squeeze” না করে, “multiply” করতে পারে।

একজন নতুন উদ্যোক্তা সাধারণত নিজের সময় বিক্রি করে—সে যত বেশি সময় দেয়, তত বেশি আয় করে। কিন্তু একজন অভিজ্ঞ উদ্যোক্তা ভিন্নভাবে চিন্তা করে। সে system তৈরি করে, team তৈরি করে, এবং এমন leverage তৈরি করে যেখানে তার সময়ই তার জন্য কাজ করতে থাকে—even when he is not working.

Jahed Ahmed

Michigan, USA

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments